গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ছুরিবিদ্ধ অবস্থায় থানায় ছাত্র, দিল্লির স্কুলের ঘটনায় ধৃত ৩

    ছুরিবিদ্ধ অবস্থায় থানায় ছাত্র, দিল্লির স্কুলের ঘটনায় ধৃত ৩

    0
    85
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    স্কুলের সামনে এক ছাত্রের উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে তিন ছাত্র। এক জন তার বুকে ছুরির কোপ মারে।
    ওই অবস্থাতেই থানায় দৌড়োয় বছর পনেরোর ছাত্রটি। পুলিশ তাকে দেখে চমকে যায়। চটজলদি চিকিৎসার ব্যবস্থা হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্য দিল্লির পাহাড়গঞ্জে। এই ঘটনায় তিন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, আক্রমণকারী এবং আক্রান্ত প্রত্যেকেই নাবালক। সকলেরই বয়স ১৫ থেকে ১৬ বছর। গত ৪ সেপ্টেম্বর স্কুলের মধ্যে গন্ডগোল হয়েছিল তাদের। তার পরেই এই হামলার ঘটনা। বুকে ছুরিবিদ্ধ অবস্থায় ছেলেটি পাহাড়গঞ্জ থানায় গিয়ে বিচার চায়। সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
    কিন্তু তার শারীরিক অবস্থা দেখে দিল্লির আরএমএল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকেরা। বর্তমানে হাসপাতালে ভর্তি সে।