গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International রাশিয়ার কাজানে ৩টি বহুতলে ড্রোন হামলা

    রাশিয়ার কাজানে ৩টি বহুতলে ড্রোন হামলা

    0
    191
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার কায়দায় এবার রাশিয়ার কাজানে হামলা চালানোর অভিযোগ উঠেছে। রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, শনিবার রাশিয়ার কাজান শহরের ৩টি বহুতলে হামলা চালিয়েছে ৮টি ড্রোন।

    অভিযোগ, ইউক্রেন এই হামলার পিছনে রয়েছে। যদিও এনিয়ে সরকারি কোনও বিবৃতি জারি হয়নি। সম্প্রতি রাশিয়ার এই কাজান শহরে অনুষ্ঠিত  ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার বেশ কয়েটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। যদিও সেই সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিয়োতে দেখা গিযেে গগনচুম্বী তিনটি বহুতলে সোজা গিযে ধাক্কা মেরেছে ড্রোনগুলি। তার পরই বিস্ফোরণের কালো ধোঁয়ায় ভরে গিয়েছে আকাশ। এই ঘটনাই ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আল কায়দার হামলার স্মৃতি উস্কে দিয়েছে। মস্কোর দাবি, ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। যদিও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ড্রোনকে তৎপরতার সঙ্গে ধ্বংস করেছে।

    রুশ সংবাদ সংস্থা স্পুটনিক কাজ়ানের মেয়রের বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, এই হামলার জেরে বহুতলগুলির বেশ কয়েকটি ঘরে আগুন লেগে গিয়েছে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি কাজ়ান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।