গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment থ্রি ইডিয়টস : ভয় পেয়েছিলেন আমির-মাধবন

    থ্রি ইডিয়টস : ভয় পেয়েছিলেন আমির-মাধবন

    0
    171
    ছবি সৌজন্যে : এক্স

    থ্রি ইডিয়টস-এ ১৮ বছর বয়সী কলেজ শিক্ষার্থীর চরিত্রে অভিনয়ের সময় নিজের ভয় ও দুশ্চিন্তার কথা প্রকাশ করেছেন অভিনেতা আর মাধবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শুটিং শুরুর আগে তার মনে ছিল প্রবল সংশয়।

    ২০০৯ সালে রাজকুমার হিরানি পরিচালিত ছবিতে মাধবনের সঙ্গে ছিলেন আমির খান ও শারমান যোশি।তিনজনেই সেখানে ইঞ্জিনিয়ারিং ছাত্রের ভূমিকায় অভিনয় করলেও বাস্তবে তারা কেউই সেই বয়সে ছিলেন না।আমির ছিলেন ৪৪, মাধবন ৪০ এবং শারমান ৩০ বছর বয়সী।মাধবন বলেছেন, থ্রি ইডিয়টস করার সময় তিনি সত্যিই আতঙ্কে ছিলেন। তিনি তখন ৪০ বছর বয়সী ছিলেন, অথচ ১৮ বছরের ছাত্রের চরিত্রে অভিনয় করছিলেন। এটা একপ্রকার অলৌকিক ঘটনা যে তাঁরা কলেজ ছাত্র হিসেবে ঠিকঠাক মানিয়ে যেতে পেরেছিলেন।মাধবন বলেছেন,চরিত্রে ঢোকার আগে বয়সের বিষয়টি নিয়ে অভিনেতাদের মধ্যে বেশ আলোচনাও হয়েছিল। মজার বিষয় হলো, যখন তাঁরা ক্যাম্পাসে গিয়ে কলেজের পোশাক পরে দাঁড়ালেন, তখন দেখলেন, তাঁদের থেকেও অনেক ছাত্র টাকযুক্ত বা ধূসর চুলের।তাদের দেখে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। তাদের জিজ্ঞেস করেছিলেন,ছাত্র, না শিক্ষক? তারা বলেছিল, ছাত্র। তখন মনে হয়েছিল, বাহ, তাহলে তো তাঁদের অনেকটাই তরুণ দেখাচ্ছে। উল্লেখ্য, থ্রি ইডিয়টস-এর বেশিরভাগ দৃশ্যই শুটিং হয়েছিল আইআইএম বেঙ্গালুরু ক্যাম্পাসে।

    এ ছবির সহশিল্পী আমির খানও একাধিকবার জানিয়েছেন, বয়সজনিত কারণে ছবিটিতে অভিনয়ের প্রস্তাব প্রথমে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কারিনা কাপুর, মোনা সিং ও বোমান ইরানি। উল্লেখ্য থ্রি ইডিয়টস মুক্তির পর ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় ছবি হিসেবে স্বীকৃতি পায়।