নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় বরখাস্ত ডিআরএম সহ ৩

0
110
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় প্রায় ২ সপ্তাহ পর বরখাস্ত করা হয়েছে ডিআরএম সহ তিন আধিকারিককে। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার বা ডিআরএম, স্টেশন ডিরেক্টর এবং সিনিয়র ডিভিশনাল কর্মাশিয়াল ম্যানেজারকে রেলমন্ত্রক থেকে বদলি করা হয়েছে।

সুখবিন্দর সিংকে দিল্লি জোনের ডিআরএম পদ থেকে সরিয়ে পুষ্পেশ আর ত্রিপাঠিকে তাঁর জায়গায় আনা হয়েছে। এছাড়াও স্টেশন ডিরেক্টর হিসাবে মহেশ যাদবের জায়গায় লক্ষ্মীকান্ত বনসল এবং আনন্দ মোহনের জায়গায় নিশান্ত নারায়ণকে সিনিয়র ডিভিশনার কর্মাশিয়াল ম্যানেজার হিসাবে নিয়োগ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কম্পালসারি ওয়েটিং-এ থাকবেন বরখাস্ত ৩ আধিকারিক।

গত ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ মহাকুন্তে যাওয়ার জন্য হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় রেকড সংখ্যাক টিকিট বিক্রি নিয়েও প্রশ্ন উঠেছিল।