
আমেরিকার টেক্সাসে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারতীয় বংশোদ্ভূত পরিবারের তিন সদস্যের। জানা গিয়েছে, মৃতেরা হলেন ৪৫ বছরের অরবিন্দ মণি, তাঁর স্ত্রী প্রদীপা অরবিন্দ এবং কন্যা আন্দ্রিল অরবিন্দ।
লাম্পাস কাউন্টির কাছে হয়েছে এই দুর্ঘটনা। দম্পতির ১৪ বছরের ছেলে আদিরিয়ান সে সময় বাড়িতে ছিল। প্রাণরক্ষা হয়েছে তার।পুলিশ সূত্রে খবর, আন্দ্রিল অরবিন্দ স্কুল পাশ করে ডালাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। তাকে কলেজে পৌঁছতেই যাচ্ছিলেন অরবিন্দ মণি এবং তাঁর স্ত্রী। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। যে গাড়িটির সঙ্গে অরবিন্দ মণির গাড়ির ধাক্কা লেগেছে, সেটির চালকেরও মৃত্যু হয়েছে। পুলিশের সন্দেহ, ওই গাড়িটি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে চলছিল। দুরন্ত গতিতে এসে সেটি ধাক্কা দেয় অরবিন্দ মণিদের গাড়িতে। তার জেরে ভারতীয় বংশোদ্ভূত ওই পরিবারের গাড়ি গিয়ে ধাক্কা দেয় একটি দেওয়ালে। সংঘর্ষের কারণে তাতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের।
