
এবার মুর্শিদাবাদ থেকে ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জলঙ্গিতে কামাল হোসেন, শাহাদাত আলি এবং হজরত আলি নামে ৩ জন বাংলাদেশিকে পাকড়াও করে বিএসএফ।
জিজ্ঞাসাবাদের জানা গিয়েছে এদের ৩ জনেরই বাড়ি বাংলাদেশের রাজশাহি জেলায়। এরপরেই জলঙ্গি থানার পুলিশের কাছে তুলে দেওয়া হয়। ৩ বাংলাদেশিকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বহরমপুর আদালত। জেরায় জানা গিয়েছে ৩ বাংলাদেশি কেরলে কাজ করার জন্য কয়েমাস আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল।
কাজ শেষে চোরাপথে বাংলাদেশে পালানোর সময় বিএসএফের হাতে গ্রেফতার হয়। এঁদের কাছ থেকে ৪টি মোবাইল, ভারতীয় টাকা, সিলিং ফ্যান এবং ৮ জিবির এসডি কার্ড পাওয়া গিয়েছে।








