সুইৎজারল্যান্ডের রেলস্টেশনে হামলায় আহত ৩ 

0
28
ছবি সৌজন্যে : এক্স
সুইৎজারল্যান্ডের রেলস্টেশনে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ওই হামলায় আহত হয়েছেন তিন জন। বৃহস্পতিবার সুইৎজারল্যান্ডের ষষ্ঠ বৃহত্তম শহর উইন্টারথুরের প্রধান রেলস্টেশনে সকালের ব্যস্ত সময়ে সাড়ে ৮ টা নাগাদ ওই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। ওই হামলাকারী ৩১ বছর বয়সি সুইস-তুর্কি নাগরিক বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তাঁর মানসিক সমস্যা আছে বলেও জানা গিয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, হঠাৎ করে লোকজনকে ছুরিকাঘাত করতে শুরু করেন তিনি। এই আক্রমণকে ‘সন্ত্রাসী হামলা’ বলেও অভিহিত করেছেন কর্তৃপক্ষ। কী কারণে এই হামলা তা এখনও জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলা চালানোর সময়ে ‘আল্লা-হু আকবর’ বলে চিৎকার করেন ওই যুবক। চিৎকার করতে করেই তিনি কয়েক জনকে আক্রমণ করেন।