গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata সাসপেন্ড ৩ আইপিএস, স্ক্যানারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা

    সাসপেন্ড ৩ আইপিএস, স্ক্যানারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা

    0
    4
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আর জি করকাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি ফোন কল, হোয়াটসঅ্যাপ চ্যাট, কল সবটাই খতিয়ে দেখা হবে।

    ২০২৪ সালের অগাস্টে আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পর তদকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ২ পুলিশ অফিসার মৃতার পরিবারকে টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন। তদন্তে পুলিশি গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জুনিয়র চিকিৎসকদের লাগাদাত আন্দোলনের প্রেক্ষিতে সে বছরের সেপ্টেম্বরে বিনীত গোয়েলকে কলকাতার সিপি থেকে সরিয়ে এসটিএফের এডিজি এবং আইজিপি পদে বদলি করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটপর্বে প্রচারে বিজেপি নেতারা বারবার যে দুটো নাম উল্লেখ করেছেন তা হল আর জি কর আর সন্দেশখালি। এবার এই দুই ঘটনা নিয়েই ফাইল খোলার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতৃত্ব। সেইমত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন আর জি করের ঘটনার ভয়াবহতায় শুধু রাজ্য নয়, বিশ্ব কেঁপে গিয়েছিল।

    শুভেন্দু অধিকারী বলেছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজ করেছে গত কয়েকদিন ধরে। পুলিশের যে কাজ করা উচিত ছিল সেই বিষয়গুলো দেখা হবে। তবে সিবিআই তদন্তে কোনও হস্তক্ষেপ করা হবে না।