
৪৯১ দিন পর ইজরায়েলি বন্দিদশা থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন ৩ জন বন্দি। হামাস তিন জন ইজরায়েলি বাসিন্দাকে ছেড়েছেন, তাঁরা হলেন এলি শারাবি, ওহাদ বেন এবং অর লেভি। কিন্তু তিনজনের একজনকেও দেখে চেনার উপায় নেই।
কমেছে ওজন, জরাজীর্ণ অবস্থা। শীর্ণকায়, দুর্বল শরীর নিয়ে বাড়ি ফিরেছেন তিন ইজরায়েলি বাসিন্দা। সংবাদমাধ্যম সূত্রে খবর, ইজরায়েলের তিন বাসিন্দা ঘরে ফিরলেন ঠিকই কিন্তু স্বাভাবিক জীবনে কবে ফিরতে পারবেন, তা নিয়ে সংশয় পরিবারের মধ্যেই। যুদ্ধবিরতি শর্ত মেনে হামাস এবং ইজরায়েল ধাপে ধাপে বন্দিমুক্তি দিচ্ছে। ২০২৩ সালে ৭ অক্টোবর তিন জনকেই পণবন্দি করে স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস। বন্দিদশায় থাকাকালীন শারাবি ভেবেছিলেন হামাসের হামলায় তাঁর স্ত্রী এবং দুই কন্যারই মৃত্যু হয়েছে। তিনি নিজেও বাঁচার আশা ছেড়়ে দিয়েছিলেন। তবে অবশেষে বাড়ি ফিরলেন। ফিরে বাড়িতে স্ত্রী, কন্যাদের দেখতে পেয়ে আনন্দিত হন। ২০২৩ সালে ৭ অক্টোবর ইজরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছিল হামাস।
ওই হানাদারিতে মৃত্যু হয় প্রায় ১ হাজার ২০০ জনের। ২৫০ জনকে পণবন্দি করা হয়। শেষ পর্যন্ত কাতারের মধ্যস্থতায় এবং আমেরিকা ও মিশরের প্রচেষ্টায় গত ১৫ জানুয়ারি রাতে যুদ্ধবিরতিতে রাজি হয় ইজরায়েল সরকার এবং হামাস।








