
ভূস্বর্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোটপ্রচার শুরুর আগেই ধারাবাহিক হামলায় ৩ জওয়ানের মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার রয়েছেন। জানা গিয়েছে, কিস্তওয়ারের জঙ্গলে জঙ্গি লুকিয়ে থাকার খবর নিরাপত্তা বাহিনীর কাছে আসতে কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে তাঁরা।
জঙ্গিদের খুঁজতে গোটা এলাকা ঘিরে ফেলা হলে তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়েছে জঙ্গিরা। তখনই চার জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। দুজনের মৃত্যু হলেও বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে আরও এক জওয়ানের মৃত্যু হয়েছে’। অন্য দিকে, কাশ্মীর উপত্যকার বারামুলা ও কাঠুয়ায় সেনা ও পুলিশের যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন ৫জঙ্গি। বারামুলায় জঙ্গিদের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। সেখানেও রাতভর জঙ্গিদের সঙ্গে জওযানদের গুলির লড়াই চলেছে। শনিবারও তল্লাশি অভিযান বজায় ছিল। সামনেই জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন। মোট তিন দফায় ভোট গ্রহণ হবে উপত্যকায়। নির্বাচনের ফল প্রকাশ হবে ৪ অক্টোবর। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর এবং বিগত ১০ বছরে এই প্রথম বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার আগেই জঙ্গিদের এই গতিবিধি উদ্বেগ বাড়িয়েছে ভস্বর্গে।
