
বিধানসভা নির্বাচন আগে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীর। কিস্তোয়ার জঙ্গিদের গুলিতে ভারতীয় সেনার ৩ জওয়ানের মৃত্যু হয়েছে। আরও ১ জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাঠুয়া ও বারামুলাতেও জঙ্গি-সেনা গুলিবর্ষণে উত্তপ্ত হয়ে উঠেছে। কাঠুযায় নিরাপত্তা বাহিনীর গুলিতে দুজন জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর। পাশাপাশি বারামুলায় জঙ্গিদের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়েছিল ভারতীয সেনা। সেখানেও রাতভর জঙ্গিদের সঙ্গে জওয়ানদের গুলির লড়াই চলেছে। সকালেও চলেছে তল্লাশি অভিযান। জানা গিয়েছে, কিস্তওয়ারের জঙ্গলে জঙ্গি লুকিয়ে থাকার খবর নিরাপত্তা বাহিনীর কাছে আসতে কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়েছে তাঁরা। জঙ্গিদের খুঁজতে গোটা এলাকা ঘিরে ফেললে তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়েছে জঙ্গিরা। তখনই চার জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। দুজনের মৃত্যু হলেও বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে আরও এক জওয়ানের মৃত্যু হয়েছে।
