গুজরাটে নির্মীয়মাণ সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক

0
125
গুজরাটের আনন্দে বুলেট ট্রেনের জন্য তৈরি নির্মীয়মাণ সেতু ভেঙে মৃত্যু হয়েছে তিন শ্রমিকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আরও এক শ্রমিককে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, আহমেদাবাদ-মুম্বই বুলেট ট্রেন প্রকল্পের আওতায় একটি সেতু তৈরির কাজ চলছিল গুজরাটের আনন্দের ভাসাড় এলাকায়। মঙ্গলবার সন্ধ্যার পর আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়েছে সেতুটি। দুঘটনার সময়ে সেতুর নিচে চারজন শ্রমিক কাজ করছিলেন। সকলেই চাপা পড়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল এবং প্রশাসনের শীর্ষ কর্তারা। যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজ শুরু হয়েছে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিনজনের মৃত্যু হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তাঁর অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
ছবি  সৌজন্যে : এক্স