
বাড়িতে আগুন লেগে ঘুমের মধ্যে ৩ জনের অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় শোরগোল পড়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে। জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলপির বৈদ্যপাড়ায় স্ত্রী আনসুরা বিবি, ছেলে ওসমানের সঙ্গে ঘুমিয়েছিলেন মোজহার পুরকায়েত।
সেই সময় হঠাৎ করে আগুন লেগে যায়। চিৎকার চেঁচামিচিতে প্রতিবেশীরাই তিনজনকে উদ্ধার করে প্রথমে কুলপি গ্রামীণ হাসপাতাল এবং পরে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।
অবস্থার অবনতি হওয়ায় রাতেই কলকাতায় রেফার করা হয়েছে। কিভাবে আগুন লাগল খতিয়ে দেখছে পুলিশ।









