গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National উত্তরকাশীতে ৩ কিলোমিটার হ্রদ, আটকাচ্ছে গঙ্গা

    উত্তরকাশীতে ৩ কিলোমিটার হ্রদ, আটকাচ্ছে গঙ্গা

    0
    67
    ছবি সৌজন্যে : এক্স
    উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানের পর নতুন ৩ কিলোমিটার দীর্ঘ হ্রদ তৈরি হয়েছে। এর ফলে গঙ্গার গতিপথ বদলের আশঙ্কা দেখা দিয়েছে।
    জানা গিয়েছে, গত মঙ্গলবার যে হড়পা বান নেমে এসেছিল হর্ষিল উপত্যকার ধারালি এবং হর্ষিল গ্রামে সেই হড়পা বান আর তার সঙ্গে বয়ে নিয়ে আসা বড় বড় পাথর, কাদাস্রোত গিয়ে পড়েছিল ভাগীরথীতে। ফলে ভাগীরথীর গতিপথ রুদ্ধ হয়ে যায়।
    আর তার জেরে একটি বিশাল হ্রদের জন্ম নেয়। গতিপথ বদলে গিয়েছে ভাগীরথীরও। হর্ষিলে যে সেনাছাউনি ছিল, সেখানেই এই বিশাল হ্রদের জন্ম হয়েছে। হড়পা বানের সঙ্গে বয়ে আসা পাথর, কাদার স্রোতে ভাগীরথীতে প্রাকৃতিক বাঁধ তৈরি হয়েছে। যার জেরে বিপদ বাড়ছে বলেই আশঙ্কা করা হচ্ছে।