গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk ছত্তিশগড়ে এনকাউন্টারে নিহত ৩ মাওবাদী

    ছত্তিশগড়ে এনকাউন্টারে নিহত ৩ মাওবাদী

    0
    149
    ছত্তিশগড়ে ১২৪ ঘন্টারও বেশি সময় ধরে চলা যৌথ বাহিনীর এনকাউন্টারে নিহত হয়েছে তিন মাওবাদী। বস্তারের আইজি সুন্দররাজ পি বলেছেন, মহারাষ্ট্রের কাছে সীমান্ত এলাকায়, ডিআরজি নারায়ণপুর, ডিআরজি দান্তেওয়াড়া, ডিআরজি কোন্ডাগাঁও, এসটিএফ, বিএসএফ এবং আইটিবিপি-র একটি যৌথ দল ছত্তিশগড়ের আবুজমার এলাকায় পাঠানো হয়েছিল।
    ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে মাওবাদী এবং যৌথ বাহিনীর মধ্যে চলা এনকাউন্টারের পরে তল্লাশির সময় তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং মাওবাদীদের কাছে থেকে একটি এক -৪৭, ২ টি এসএলআর এবং অন্যান্য অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।এই তল্লাশি অভিযান প্রায় ১২৪ ঘন্টারও বেশি সময় ধরে চলেছিল।নিহত মাওবাদীরা হলেন রূপেশ ওরফে কোলু, শাম্বা গোসাই মান্ডবী, জগদীশ ওরফে রমেশ ওরফে সুখলাল টেকম।চলতি মাসেই  দান্তেওয়াড়ায় এবং বিজাপুর জেলার সীমান্তবর্তী জঙ্গলে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯ মাওবাদী নিহত হয়েছিল। পুলিশ জানিয়েছে, চলতি বছরে এখনও পর্যন্ত ছত্তিশগড়ের বিভিন্ন এনকাউন্টারে ১৬০ জন মাওবাদী নিহত হয়েছে।