গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata হাতে গোনা কর্মীদের নিয়ে উচ্ছেদ-বিক্ষোভ ৩ বিধায়কের

    হাতে গোনা কর্মীদের নিয়ে উচ্ছেদ-বিক্ষোভ ৩ বিধায়কের

    0
    4
    ছবি সৌজন্যে : নিজস্ব

    হাতে গোনা কয়েকজন কর্মীকে নিয়ে ভোট পরবর্তী হিংসা ও হকার উচ্ছেদের প্রতিবাদে সামিল হয়েছে তৃণমূল। রাজ্যে ক্ষমতা বদল একমাসও হয়নি।

    তারমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের ওই কর্মসূচিতে শিয়ালদহ স্টেশনে তৃণমূলের মাত্র ৩ জন বিধায়ক উপস্থিত ছিলেন। শিয়ালদহ স্টেশন চত্বরে প্লাস্টিক পেতে চোঙা হাতে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মদন মিত্র, কুণাল ঘোষ এবং নয়না বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হারানো জমি পুনরুদ্ধারে দলীয় বিধায়কদের পথে নামতে নির্দেশ দিয়ে ছিলেন।

    সেইমত বুধবার বিধানসভায় আম্বেদকরের মূর্তির পাদদেশে ভোট পরবতী হিংসা এবং হকার উচ্ছেদের প্রতিবাদে ধর্নায় বসেছিলেন অর্ধেক বিধায়ক। অধিকাংশ বিধায়কই ওই বিক্ষোভে অনুপস্থিত ছিলেন।