গণধর্ষণ করে সিগারেটের ছ্যাঁকা, সহবাসে গর্ভপাত,গ্রেফতার ডাক্তার 

0
373
ছবি সৌজন্যে : নিজস্ব
মহিলাকে গণধর্ষণ, সিগারেটে ছ্যাঁকা দিয়ে নির্যাতনের ঘটনায় শোরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে নির্যাতিতা মহিলা বিশেষভাবে সক্ষম। মাস খানেক আগে ঘাটাল শহরে একটি এক কামরার ঘরে ভাড়া থাকছিলেন দম্পতি। বৃহস্পতিবার মহিলার স্বামী বাজারে গিয়েছিলেন। সেই সুযোগেই ভাড়াবাড়িতে বধূকে গণধর্ষণ করে প্রতিবেশী যুবক। স্বামী ফিরে এসে স্ত্রীর গায়ে সিগারেটের ছ্যাঁকা দেখে সন্দেহ হয়। এরপরেই স্বামীকে বিষয়টি জানান নির্যাতিতা। ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই বধূ। মহিলার অভিযোগের ভিত্তিতে ৩ অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।