ছত্তীশগড়ে গুলির লড়াইয়ে খতম ৩ কুখ্যাত মাওবাদী

0
84
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ছত্তীশগড়ের সুকমা জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন মাওবাদীর। তাদের প্রত্যেকের মাথায় দাম ছিল ৫ লক্ষ টাকা করে।
ঘটনাটি ঘটেছে তুমালপাড় গ্রামের কাছে। সুকমা পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছে মিলিশিয়া কমান্ডার ও স্নাইপার বিশেষজ্ঞ মাড়ভি দেবা। পাশাপাশি দুই মহিলা মাওবাদী-পোডিয়াম গঙ্গি ও সোড়ি গঙ্গিরও মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ৩০৩টি রাইফেল, বিসিজিএল লঞ্চার এবং একাধিক গুলি বাজেয়াপ্ত করেছে।
এলাকায় এখনও তল্লাশি চালানো হচ্ছে। আরও কেউ লুকিয়ে আছে কিনা তা দেখা হচ্ছে। এই ঘটনার মাত্র কয়েকদিন আগেই গত ১১ নভেম্বর ছত্তীশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছিল আরও ছয় জন কুখ্যাত মাওবাদী।