
ট্রাক্টরকে রাস্তা ছাড়েনি বাইক। অতি সামান্য এই ঘটনায় বাইক আরোহী তিন জনকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে উত্তর প্রদেশের ট্রাক্টর সওয়ারিরা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার হাতগাম থানা এলাকায়। ঘটনার জেরে মৃত্যু হয়েছে কষকনেতা পাপ্পু সিং, তাঁর পুত্র অভয় সিং ও পাপ্পুর ভাই রিঙ্কু সিংয়ের।
এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান মন্নু সিং ও তার সহযোগীদের বিরুদ্ধে। স্থানীয় সুত্রে খবর, পাপ্পু সিংয়ের মা রামদুলারি সিং বর্তমানে ওই এলাকার পঞ্চায়েত প্রধান। এই পরিবারের সঙ্গে মন্নু সিংয়ের পরিবারের বিবাদ দীর্ঘদিনের। ওই হত্যাকাণ্ডের অভিযোগে মন্নু সিং-সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় পলিশ ক্যাম্প বসানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
