গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk বালি থেকে ডানকুনি যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত ৩

    বালি থেকে ডানকুনি যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত ৩

    0
    283
    বালি থেকে ডানকুনি যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে একজন মহিলা সহ তিন জন বাইক আরোহীর। মঙ্গলবার গভীর রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে সিসিআর ব্রিজের ওপর।
    পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তিনজন হলেন, সুজয় মজুমদার, রিংকি মজুমদার ও সৌরভ চন্দ্র দাস। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে একটি বাইকে চড়ে এক মহিলা সহ তিনজন বালি থেকে ডানকুনি যাচ্ছিলেন প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সেই সময় কোনও ভারী গাড়ি এসে তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়। এর ফলে রাস্তার ওপর গুরুতর জখম অবস্থায় পড়ে থাকেন তাঁরা। বেশ কিছুক্ষণ পরে নিশ্চিন্দা থানা ও বালি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা এসে ওই তিনজন বাইক আরোহীকে উদ্ধার করে উত্তরপাড়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।