
জম্মু ও কাশ্মীরে জঙ্গি এবং সেনাবাহিনীর সংঘর্ষে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে তিন পুলিশকর্মীর। আহত আরও পাঁচ জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে পাল্টা দুই জঙ্গিরও মৃত্যু হয়েছে। সূত্রের খবর, শনিবার সীমান্তের একটি সুড়ঙ্গের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেছে একদল জঙ্গি। বিশেষসূত্রে এ খবর মিলতেই রবিবার থেকে তল্লাশি শুরু করে দেয় সেনাবাহিনী।
তখনই তাদের লক্ষ্য করে গুলি করে জঙ্গিরা। সন্দেহজনক গতিবিধির খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনী রিয়সি জেলার বনাঞ্চলে একটি বিশাল তল্লাশি অভিযান শুরু করেছে। সেনাবাহিনীর একাধিক ইউনিউ তল্লাশি চালাচ্ছে।
