
তেলেঙ্গানার মুলুগুতে নকশালদের ঘটানো আইইডি বিস্ফোরণ মৃত্যু হয়েছে তিন পুলিশ কর্মীর। পুলিশের নিয়মিত চিরুনি তল্লাশি সময় এই ঘটনা ঘটে।
বিস্ফোরণে তিনজন পুলিশের আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে।এর আগে ৭ মে বুধবার ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে বিজাপুর জেলার বন সুরক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে নকশালদের সংঘর্ষ হয়। সেই সময় সুরক্ষা বাহিনী ২৬ জনেরও বেশি নকশালকে হত্যা করে।
কর্মকর্তারা জানিয়েছেন যে বাস্তার বিভাগে নকশাল বিরোধী অভিযানের সময় গত চার মাসে নিরাপত্তা বাহিনী ১৫১ জন কুখ্যাত নকশালকে হত্যা করেছে। নকশালদের বিরুদ্ধে এই অভিযান এখনও চলছে।
