এসএসসি ভবনের সামনে থেকে অনশন তুললেন ৩ শিক্ষক

0
151
ছবি সৌজন্যে : নিজস্ব
সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের দফতরের সামনে থেকে অনশন প্রত্যাহার করে নিয়েছেন ৩ চাকরিহারা। চরম অব্যবস্থার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পরেও অনশন অব্যাহত ছিল। সুমন বিশ্বাস, পঙ্কজ রায় এবং প্রতাপ রানা অনশনে বসেছিলেন। দাবিপূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছিলেন। কিন্তু ৪ দিনের মাথায় এসএসসি ভবনের সামনে থেকে অনশন প্রত্যাহার করে নিলেন ৩ শিক্ষক। এবার জেলায় জেলায় গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচিতে নামতে চলেছেন চাকরিহারারা। সল্টলেকে এসএসসি ভবনের সামনে অনশনরত চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস শনিবার রাতে অসুস্থ হয়ে পড়েছিলেন। পুলিশের কোনও সহযোগিতা মেলেনি বলে অভিযোগ। অসুস্থ শিক্ষককে তাঁর সতীর্থরা সল্টলেক সাব ডিভিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক অনশন তুলে নিতে বলেন। এদিকে আবার গান্ধীমূর্তির সামনে শনিবার সকাল থেকে চাকরিহারারা অবস্থান করছেন। কিন্তু সেখানে আগের থেকেই অবস্থানে রয়েছেন ২০১৬-র ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা।
এই কারণে পুলিশ তাদের অন্যত্র সরে যেতে বলে। এরপরেই রবিবার থেকে ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।