
মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক ডেভেলপের কারণে এবছর রসায়নবিজ্ঞানে নোবেল পেয়েছেন তিনজন। তাঁরা হলেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমার এম ইয়াগি।
নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ তিনজন বড় স্পেসসহ এমন কিছু আণবিক কাঠামো তৈরি করেছেন, যার মধ্যে দিয়ে চলাচল করতে পারে। এগুলো ব্যবহার করে মরুভূমির বাতাস থেকে জল সংগ্রহ, কার্বন ডাই অক্সাইড গ্যাস ধরে রাখা, বিষাক্ত গ্যাস জমিয়ে রাখা এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করার কাজও করা যায়।
এদিকে এখনও পর্যন্ত রসায়নে ১১৬ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই ক্যাটাগরিতে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে ২০১৮ সালে ১৭ বছর বয়সে নোবেল জিতেছিলেন জন বি গুডএনাফ। অন্যদিকে ১৯৩৫ সালে মাত্র ৩৫ বছর বয়সে সবকনিষ্ঠ হিসাবে রসায়নে নোবেল জিতেছিলেন ফ্রেড্রিক জোলিয়ট।





