মেরামতির কাজে বিমানবন্দরে লিফট ছিঁড়ে গুরুতর জখম ৩

0
25
ছবি সৌজন্যে : নিজস্ব

মেরামতির কাজের সময় দমদম বিমানবন্দরে লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর জখম হয়েছে। এদের মধ্যে বছর ৫১-র এক ব্যক্তির বুকে ও পেলভিসে গুরুতর আঘাত লেগেছে।

পাঁজরের হাঁড় ভেঙে গিয়েছে। অন্যজনের মাথায় ও বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর চোট লেগেছে। তাঁর মাথার খুলিতে একাধিক ফ্র্যাকচার ধরা পড়েছে। ২৭ বছরের এক যুবকেরও মাথায় আঘাতের পাশাপাশি দুটি পায়েই একাধিক হাড় ভেঙেছে বলে জানা গিয়েছে। বিমানবন্দর সূত্রে খবর দুর্ঘটনাটি ঘটেছে এয়ারপোর্টের বাস লাউঞ্জের ৩৪ নম্বর লিফটে। কলকাতা বিমানবন্দরে যাঁরা ডোমেস্টিক ফ্লাইট ধরেন, তাঁরা এই লিফট ব্যবহার করেন।

কীভাবে দুর্ঘটনা ঘটেছে, খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।