সিয়াচেন বেস ক্যাম্পে তুষারঝড়ে মৃত ৩ সেনা 

0
77
ছবি সৌজন্যে : এক্স
সিয়াচেন বেস ক্যাম্পে তুষারধসে নিহত হয়েছেন তিন ভারতীয় সেনা জওয়ান। মঙ্গলবার লাদাখের সিয়াচেন বেস ক্যাম্পে এক ভয়াবহ তুষারধস হয়।
তাতেই নিহত হন তিন ভারতীয় সেনা জওয়ান। সূত্রের খবর, বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে উদ্ধার অভিযান চলছে। ওই জওয়ানরা ছিলেন মাহার রেজিমেন্টের। তাঁরা গুজরাট, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের বাসিন্দা। অন্তত ঘণ্টা পাঁচেক তিন সেনা জওয়ান আটকে ছিলেন বরফের নীচে। হয়তো মনে মনে আশা করেছিলেন কেউ না কেউ ঠিক আসবে উদ্ধার করবে।
কিন্তু সম্ভব হয়নি কারও পকশেই আসা। তাই ঘণ্টা পাঁচেকের মাথায় তাঁরা মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইতিমধ্যেই একজন সেনা ক্যাপ্টেনের দেহ উদ্ধার করা হয়েছে।