শ্রীনগরে ‘অপারেশন মহাদেব’-এ নিকেশ ৩ জঙ্গি

0
189
ছবি সৌজন্যে : এক্স
অপারেশন মহাদেব অভিযানে জম্মু-কাশ্মীরে সেনার গুলিতে মৃত্যু হয়েছে ৩ জঙ্গির। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, মৃত ওই তিন জঙ্গি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় সরাসরি যুক্ত ছিল। যদিও এই বিষয়ে সেনার তরফে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
সেনা সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার শ্রীনগরের দাচিগ্রাম জঙ্গল এলাকায় অভিযানে নেমেছিল ভারতীয় সেনার চিনার ক্রপস। এই অভিযানের নাম অপারেশন মহাদেব। জঙ্গিদের সম্ভাব্য ঘাঁটিকে টার্গেট করে গোটা এাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী।
এই অবস্থায় পিছু হঠার জায়গা না পেয়ে সেনাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। দু পক্ষের লড়াইয়ে খতম হয়েছে তিন জঙ্গি। বেশ কয়েকজন জঙ্গি এখনও লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে।