গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home North 24Pgs হাবরায় ফের গ্রেফতার ৩ অনুপ্রবেশকারী, এনআরসি-র দাবি বিজেপির

    হাবরায় ফের গ্রেফতার ৩ অনুপ্রবেশকারী, এনআরসি-র দাবি বিজেপির

    0
    88
    ছবি সৌজন্যে : নিজস্ব
    উত্তর ২৪ পরগনার হাবরা থেকে আরও ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে ভুয়ো আধারকার্ড চক্রের হদিশও মিলেছে।
    ভুয়ো আধার কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগে আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে রাজ্যে পরপর অনুপ্রবেশকারীর গ্রেফতারিতে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে দ্রুত এনআরসি চালু করার দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ঠিকানা ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। জঙ্গি গোষ্ঠীর সদস্য ওবাইদুল হুজুর যিনি বাংলাদেশের খুলনার সোনাডাঙা উপজেলার বাসিন্দা নদিয়ার শান্তিপুরে ঘাপটি মেরে রয়েছেন। দ্বিতীয় জন রাজু মণ্ডল যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা বজবজে রয়েছেন। বেআইনি অনুপ্রবেশকারীদের নথি তৈরিতে সাহায্য করেন।
    আরেকজন এস কে নুরু পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকে থাকেন। তাঁর অভিযোগ পশ্চিমবঙ্গে এখন অনুপ্রবেশকারীদের হাবে পরিণত হয়েছে।