গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Hooghly তোলাবাজি-হামলায় গ্রেফতার ৩ তৃণমূল নেতা

    তোলাবাজি-হামলায় গ্রেফতার ৩ তৃণমূল নেতা

    0
    7
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    তোলাবাজির অভিযোগে কৃষ্ণনগরে গ্রেফতার হয়েছেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। সরজিৎ বিশ্বাস নামে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ কারখানার শ্রমিকদের থেকে জোর করে টাকা আদায় করতেন।
    পালাবদলের পর শ্রমিকদের করা অভিযোগের ভিত্তিতে কৃষ্ণনগর ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাসকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। এদিকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে বৈদ্যবাটিতে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে। রাজু পারুই ওরফে চন্ডে গ্রেফতার হতেই গেরুয়া আবির উড়িয়ে লাড্ডু বিলি করেন বিজেপি কর্মীরা। রাজুর বিরুদ্ধে অভিযোগ ২৬ এপ্রিল বিজেপির প্রচারে হামলা চালায়। বিজেপির প্রচারে বাধা দেয় রাজু। শ্রীরামপুর থানায় বিজেপির তরফে রাজু পারুইয়ের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। এরপরেই গ্রেফতার করা হয় রাজু পারুইকে। এদিকে তোলাবাজির অভিযোগে গোঘাটের তৃণমূলের দাপুটে নেতা তথা কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে কে তারকেশ্বর থেকে গ্রেফতার করেছে গোঘাট থানার পুলিশ।
    তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা প্রাক্তন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের ঘনিষ্ঠ রাজদীপ দে। ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকাছাড়া ছিলেন রাজদীপ।