জলদাপাড়ায় হাতির হানায় মৃত ৩ মহিলা

0
1624
ছবি সৌজন্যে : নিজস্ব

জলদাপাড়ার মেন্দাবাড়ির জঙ্গলে কাঠ কুড়তে গিয়ে হাতির হামলায় মৃত্যু হয়েছে ৩ মহিলার। গুরুতর জখম অবস্থায় আরও এক মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যানের মেন্দাবাড়ির জঙ্গলে ১০ জন মহিলা কাঠ কুড়াতে গিয়েছিল।

জ্বালানি সংগ্রহের পর জঙ্গলের পথ ধরে বাড়ি ফেরার পথে হাতির মুখে পড়েন তাঁরা। বাকিরা পালাতে সক্ষম হলেও হাতির হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। আহত হন আরও একজন। তাঁকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে বনদফতরের আধিকারিক এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হাতির দলটিকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বন দফতরের কর্মীরা।