গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National রাজস্থানের শিশুকন্যাকে বাঁচাতে ডাক র‍্যাট হোল মাইনার্সদের

    রাজস্থানের শিশুকন্যাকে বাঁচাতে ডাক র‍্যাট হোল মাইনার্সদের

    0
    133
    ছবি সৌজন্যে : এক্স
    রাজস্থানে ৩ বছরের শিশুকে ৭০০ ফুট গভীর কুয়ো থেকে বাঁচাতে ডাক পড়েছে র‍্যাট হোল মাইনার্সদের। ২দিনের বেশি সময় ধরে গভীর কুয়োতে রয়েছে বছর তিনের চেতনা।
    রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের প্রাণপণ সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। তাই শেষ চেষ্টা করতে এ বার মাঠে নেমেছে দক্ষ খনি- শ্রমিকেরা। ইঁদুর-গর্ত খনন পদ্ধতিতে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করবেন তাঁরা। জানা গিয়েছে, সপ্তাহের শুরুতে খেলতে খেলতে ৭০০ ফুট গভীর একটি খোলামুখ কয়োতে পড়ে গিয়েছে তিন বছরের চেতনা। প্রথমে সে কুয়োর ১৫ ফুট গভীরে আটকে ছিল। পরিবারের লোকেরা তাকে টেনে বার করা চেষ্টা করতে গেলে উল্টে ১৫০ ফুট গভীরে পড়ে যায় সে। এর পর শুরু হয়েছে উদ্ধারকাজ। শিশুর শ্বাস-প্রশ্বাসের দিকে নজর দিতে কুয়োর মুখ দিয়ে একটি অক্সিজেন পাইপও প্রবেশ করানো হয়েছে। কুয়োর কাছে জেসিবি মেশিন দিয়ে ১০ ফুট গভীর গর্ত খনন করা হয়েছে। পাশাপাশি, একটি পাইলিং মেশিনের সাহায্যেও খননের কাজ চলছে। কিন্তু কুয়োর মুখ অত্যন্ত সংকীর্ণ হওয়ায় সমস্যায় পড়েছেন উদ্ধারকারী দলের সদস্যেরা। এর পরেই আনা হয়েছে দক্ষ খনি শ্রমিকদের।
    উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে উত্তরকাশীর সিন্ধিয়ারার সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধার করেছিল র‍্যাট হোল মাইনার্সরাই। এ বার রাজস্থানের চেতনাকে উদ্ধারের কাজে নেমেছে সেই ইঁদুর-গর্ত খননকারীরাই।