গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Nadia ইরানে আটকে নদিয়ার ৩ যুবক 

    ইরানে আটকে নদিয়ার ৩ যুবক 

    0
    118
    ছবি সৌজন্যে : নিজস্ব

    যুদ্ধবিধ্বস্ত ইরানে সোনার কাজে গিয়ে আটকে পড়েছে নদিয়ার ৩ জন যুবক। যারফলে উদ্বেগ- উৎকণ্ঠায় দিন কাটছে ওই ৩ জনের পরিবারের সদস্যদের। জানা গিয়েছে, নদিয়ার শান্তিপুর শহরের ৩ নং এবং ৯ নং ওয়ার্ডে তিন ব্যক্তির বাড়ি।

    যাদের নাম আফিরুল শেখ,আশরাফুল শেখ, সাবের আলি। সকলেই বেশ কিছু বছর আগে ইরানে গিয়েছিল সোনার কাজ করতে। কিন্তু বর্তমানে তারা যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে রয়েছে। পরিবার সহ গোটা এলাকা বর্তমানে চিন্তিত কবে তারা সুস্থভাবে বাড়ি ফিরবে। কেউ কথা বলেছেন পাঁচদিন আগে কেউবা তিনদিন আগে তবে নিজের ইচ্ছামতন ফোনে পাওয়া যাচ্ছে না প্রিয়জনদের যদি তারা পরিস্থিতি বুঝে হঠাৎ কখনও ফোন করেন সেই প্রতীক্ষায় রয়েছেন পরিবার।

    এ বিষয়ে তাঁদের পরিবার ইতিমধ্যেই যোগাযোগ করতে শুরু করেছেন প্রশাসনিক উচ্চ মহলে।