খাইবার পাখতুনখোয়ায় শিশু-মহিলা সহ হত ৩০

0
102
ছবি সৌজন্যে : এক্স
পাক-আফগান সীমান্ত প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় পাক বিমানবাহিনীর বোমাবর্ষণে মহিলা-শিশু সহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। পাকিস্তানি যুদ্ধবিমান আটটি এলএস-৬ বোমা ফেলেছে এই অঞ্চলে।
তিরাহ উপত্যকার মাত্রের দারা গ্রামে পাক জেট বিমানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  মানুষের ছিন্ন-বিচ্ছিন্ন দেহ পড়ে থাকার ছবি প্রকাশ্যে এসেছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকারীদের। এর আগেও খাইবার পাখতুন প্রদেশে বেশ কয়েকবার সন্ত্রাসবাদী কার্যকলাপ থামানোর জন্য পাক সেনার তরফে অভিযান চালানো হয়েছিল। প্রতি বারেই বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।