৩০ লাখ তোলা : প্রোমোটারের মাথা ফাটাল তৃণমূল কাউন্সিলর

0
178
ছবি সৌজন্যে : নিজস্ব

৩০ লাখ টাকা তোলা দিতে অস্বীকার করায় সল্টলেকে প্রোমোটারের মাথা বন্দুকের বাট দিয়ে ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের কাউন্সিলর ও তাঁর দলবলের বিরুদ্ধে। সল্টলেকের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রোমোটার কিশোর হালদার।

রক্তাক্ত অবস্থাতেই বাগুইআটি থানায় গিয়ে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন কিশোর হালদার। তাঁর অভিযোগ পুরসভা থেকে প্ল্যান পাস হওয়ার পর নির্মাণ শুরু হতেই তোলা চেয়ে হুমকি দিতেন সমরেশ। কয়েক লাখ টাকা দেওয়ার পরেও ফের ৩০ লাখ টাকা চাওয়া হয় বলে অভিযোগ।

সেটা দিতে অস্বীকার করায় ১৫-২০ জনকে সঙ্গে নিয়ে তাঁর ওপর সমরেশ চক্রবর্তী হামলা চালিয়েছে বলে অভিযোগ। ঘটনার পরে কাউন্সিলরকে ফোনে ধরার চেষ্টা করলে ফোন ধরেনি। এলাকাতেও দেখা মেলেনি অভিযুক্ত কাউন্সিলরের।