গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata ৩০ লাখ তোলা, বাগুইআটির কাউন্সিলরের বাড়িতে পুলিশ

    ৩০ লাখ তোলা, বাগুইআটির কাউন্সিলরের বাড়িতে পুলিশ

    0
    210
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ৩০ লাখের তোলা না পেয়ে প্রোমোটারের মাথা ফাটিয়ে বেপাত্তা বাগুইআটির তৃণমূল কাউন্সিলর। পুলিশ বেশ কয়েকবার তাঁর বাড়িতে গেলেনও খোঁজ মেলেনি অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর।

    এরপরেই মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য কাউন্সিলরের উত্তর দেশবন্ধু নগরের বাড়িতে নোটিস দিয়েছে পুলিশ। ইতিমধ্যেই অভিযক্ত তৃণমূল কাউন্সিলরের দুই শাগরেদ রমেন মণ্ডল এবং শুভেন্দু মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। বারাসত আদালত ২ অভিযুক্তকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তী তাকে ভালো বলেই সার্টিফিকেট দিয়েছে।

    যদিও আক্রান্ত প্রোমোটার কিশোর হালদারের দাবি তাঁর কাছ থেকে ৫০ লাখ টাকা তোলা চেয়েছিল অভিযুক্ত সমরেশ চক্রবর্তী। ২০ লাখ, পরবর্তীতে ৩ লাখ দিলেও আরও টাকার জন্য চাপ দিতে থাকেন কাউন্সিলর।