
৩০ বছর আগে প্রোগ্রামিং ভাষা প্রথমবার সবার জন্য প্রকাশ করে জাভা। এর মাধ্যমে বিশ্ব প্রথম পরিচিত হয় রাইট ওয়ান, রান অ্যানিহোয়্যার অর্থাৎ একবার কোড লিখলেই সব জায়গায় চলবে,এমন ধারণার সঙ্গে। ডেভেলপারদের জন্য এটি ছিল সি ও সি++ এর চেয়ে সহজ ও ব্যবহারবান্ধব একটি ভাষা।প্রথমে জাভার নাম ছিল,ওক, ১৯৯০-এর দশকের গোড়ার দিকে জেমস গসলিং এটি তৈরি করেছিলেন সান মাইক্রোসিস্টেমস-এ।
শুরুতে ডিজিটাল ডিভাইসের জন্য বানানো হলেও পরে এর লক্ষ্য বদলে যায় নতুন এক প্ল্যাটফর্মের দিকে, যার নাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।জাভা ভাষাটি অনেকটা সি ও সি++ এর মতো হলেও এটি সাধারণত বাইটকোডে কম্পাইল হয়, যা তত্ত্ব অনুযায়ী যে কোনও জাভা ভার্চুয়াল মেশিন বা জেভিএম-এ চলতে পারে।এর মূল উদ্দেশ্য ছিল, রাইট ওয়ান, রান অ্যানিহোয়্যার বা ডব্লিউওআরএ অর্থাৎ একবার কোড লিখে সব জায়গায় চালানো।তবে বাস্তবে বিভিন্ন জেভিএম-এর সূক্ষ্ম পার্থক্যের কারণে এই স্বপ্ন সবসময় ঠিকভাবে বাস্তবায়ন হয়নি। কারণ একটার পর একটা অপ্রত্যাশিত জেভিএম সমস্যায় অ্যাপ কখন, কীভাবে আচরণ করবে তা বোঝা কঠিন হয়ে যেত বলে খবর।তবে খুব অল্প সময়ের মধ্যেই জাভা ব্যাপক জনপ্রিয়তা পায় এবং দ্রুতই অনেক সফটওয়্যার কোম্পানির জন্য এটি মূল ভিত্তি হয়ে ওঠে।
জবাবে, মাইক্রোসফট তাদের নিজস্ব ভার্শণ ভিজুয়াল জে++ চালু করে, যা জাভার ভাষাগত নিয়ম মেনে চললেও সান মাইক্রোসিস্টেমস-এর নির্ধারিত পরীক্ষায় পাস করেনি।এ কারণে ১৯৯৯ সালে মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করে সান মাইক্রোসিস্টেমস। এরপর ২০০০ সালে ভিজুয়াল স্টুডিও থেকে জে++ সরিয়ে ফেলা হয় ও ধীরে ধীরে সেটিকে পুরোপুরি বন্ধ করে দেয় মাইক্রোসফট।








