পানামার হোটেলে ‘বন্দি’ অবৈধবাসী ভারতীয়-সহ ৩০০

0
168
ছবি সৌজন্যে : এক্স
হাতে পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে বাঁচানোর আর্জি জানাচ্ছেন পানামার হোটেলে বন্দি অবৈধবাসী ভারতীয় সহ ৩০০ জন। আমেরিকা থেকে অবৈধবাসীদের ধাপে ধাপে তাঁদের নিজ নিজ দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে গত কয়েক দিন ধরেই।
ইতিমধ্যেই দু’দফায় অবৈধবাসী ভারতীয় দেশে ফেরত পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। এখনও আরও অনেক অবৈধবাসীকে ফেরত পাঠানোর উদ্যোগী হচ্ছে তারা। কোনও কোনও ক্ষেত্রে সরাসরি আমেরিকা থেকে অবৈধবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পরিবর্তে পানামায় পাঠানো হচ্ছে। সেখান থেকে তাঁদের দেশে ফেরানো হচ্ছে।
পানামার প্রতিরক্ষা মন্ত্রী ফ্র্যাঙ্ক আবরেগো জানিয়েছেন, হোটেলে রাখা হয়েছে অবৈধবাসীদের। তাঁদের খাওয়াদাওয়া এবং চিকিৎসারও ব্যবস্থা করা হচ্ছে। তবে হোটেল থেকে তাঁদের বাইরে বার হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।