৩০০০ কোটি লোন জালিয়াতি, ইডি সমন অনিল আম্বানিকে

0
183
ছবি সৌজন্যে : এক্স
৩ হাজার কোটির আর্থিক জালিয়াতি এবং অর্থপাচারের অভিযোগে রিলায়্যান্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানিকে আগামী ৫ অগাস্ট জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। সম্প্রতি ইডির তরফে অনিল আম্বানি ঘনিষ্ঠ কিছু সংস্থার একাধিক অফিস ও স্থানে হানা দেওয়া হয়েছিল।
সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটার হার্ডড্রাইভ সহ বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রে খবর। ইডি সূত্রে খবর, ২০১৭ সাল থেকে ২০১৮ সালের মধ্যে ইয়েস ব্যাঙ্ক থেকে ৩ হাজার কোটি টাকার বেআইনি লোন দেওয়া হয়েছিল আম্বানি গ্রুপ অব কোম্পানিজকে।
মোট ঋণের অঙ্ক ছিল ১৭ হাজার কোটি। সেই অর্থ আবার বিভিন্ন শেল কোম্পানিতে পাঠানো হয়েছিল। এই লোন মঞ্জুর হওয়ার আগেই ব্যাঙ্কের প্রোমোটাররা মোটা টাকা পেয়েছেন।