দশেরায় ৩ হাজার ড্রোন শো, গিনিস বুকে মাইসোর 

0
191
ছবি সৌজন্যে : এক্স
মাইসোরে একসঙ্গে উড়েছে ২৯৮৩টি ড্রোন। আকাশে ড্রোনের মিছিল তৈরি করেছে আলোকিত এক রাজসিক ময়ূরের ছবি। মাইসোরের দশেরার ড্রোন প্রদর্শনী জায়গা পেয়েছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড-এ।
এআইয়ের যুগে এখন আকাশে জাদু দেখাচ্ছে ড্রোন। কর্ণাটকের মাইসোরের দশেরা উৎসবে আকাশে যে ড্রোনের খেলা দেখা গিয়েছে তা এক কথায় অবিশ্বাস্য। আকাশে ড্রোনের মাধ্যমে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণীর ছবি।
রেকর্ডবুকে নাম লেখানোর পাশাপাশি এই শো প্রমাণ করে দিয়েছে, প্রযুক্তি আর সৃজনশীলতা একসঙ্গে এলে কীভাবে উৎসবকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া যায়। আলোয় মোড়া এই শো দেখে মনে হয়েছে, অন্য সব আতসবাজির প্রদর্শনী যেন স্কুল প্রজেক্টের মতো সাদামাটা। দর্শকদের মধ্যে অনেকেই বলছেন, এই প্রদর্শনীর পর হয়তো আতসবাজির দিন ফুরিয়েছে। আগামী দিনে উৎসব মানেই হবে ড্রোন শো।