ইরানে আটকে পড়া ৩১২ মৎস্যজীবীকে ফেরানো হল ভারতে 

0
49
ছবি সৌজন্যে : এক্স

৩১২ জন ভারতীয় মৎস্যজীবীকে ইরান থেকে আর্মেনিয়া হয়ে ভারতে নিয়ে আসা হয়েছে। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে তা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নিরাপদে উদ্ধারকাজ শেষ করার জন্য তিনি আর্মেনিয়ার প্রশাসনিক কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

এক্স পোস্টে জয়শঙ্কর বলেছেন, আরও ৩১২ ভারতীয় মৎস্যজীবী ইরান থেকে আর্মেনিয়া হয়ে নিরাপদে ভারতে এসেছেন। আর্মেনিয়ার বিদেশমন্ত্রী আরারাত নিরজোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এর আগে ২রা এপ্রিল ভারতীয় বিদেশমন্ত্রক জানিয়েছিল, ইরান থেকে ১২০০ এর বেশি ভারতীয় নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। যার মধ্যে ৯৯৬ জন আর্মেনিয়ায় চলে গেছেন। এছাড়াও দিল্লিতে এক আন্তঃমন্ত্রণালয় ব্রিফিংয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্য দিয়ে উদ্ধারকাজ করা হচ্ছে।