গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International ইসরায়েলি হামলায় গাজায় ৩২ জন নিহত

    ইসরায়েলি হামলায় গাজায় ৩২ জন নিহত

    0
    127
    ছবি সৌজন্যে : এক্স

    গাজা ভূখণ্ডজুড়ে ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো হামলায় রবিবার ভোর থেকে অন্তত ৩২ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। নিহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। গাজার হাসপাতাল সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস, গাজা সিটি এবং আল-নুসেইরাত শরণার্থী শিবিরসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

    এর আগে শনিবার গাজা সিটির জেইতুন এলাকায় রাষ্ট্রসংঘের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত আল-শাফি স্কুলে বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর  মিলেছে।অন্যদিকে সাম্প্রতিক যুদ্ধে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের অন্তত পাঁচটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। স্যাটেলাইট রাডারচিত্রের তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য প্রকাশ করেছে তারা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।প্রতিবেদন অনুযায়ী, রাডারচিত্র বিশ্লেষণ করেছেন আমেরিকার ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক।

    তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের ছ’টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলের পাঁচটি সামরিক স্থাপনায় সরাসরি আঘাত হানে। এর মধ্যে রয়েছে একটি বড় বিমানঘাঁটি, একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র ও একটি লজিস্টিক ঘাঁটি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এ ধরনের হামলার কথা আগে কখনো প্রকাশ্যে আসেনি। ইসরায়েল সরকারও বিষয়টি স্বীকার করেনি।