
সলমন খানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে কর্নাটক থেকে এক ঝালাইকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বিখারাম বিশ্নোই, রাজস্থানের বাসিন্দা।
গোপন সূত্রে খবর পায় মুম্বই পুলিশের সন্ত্রাসদমন শাখা। তার পরই কর্নাটক পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারা। তল্লাশি চালিয়ে বিখারামকে কর্মস্থল থেকেই গ্রেফতার করে পুলিশ। তার পর মুম্বই পুলিশের এটিএসের হাতে তুলে দেওয়া হয়। তবে বিখারাম বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে জড়িত কি না, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। কেন সলমনকে খুনের হুমকি দিয়েছিলেন, তা-ও জানার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। গত সোমবারই নতুন করে খুনের হুমকি পেয়েছিলেন ভাইজান।
এক সপ্তাহের মধ্যে পর পর দু’বার নতুন করে খুনের হুমকি পাওয়ায় নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে।
ছবি সৌজন্যে :সংগৃহীত
