নিষিদ্ধ বাজি,অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার ৩৩

0
122

কালীপুজোয় নিষিদ্ধ বাজি ফাটানো,অভব্য আচরণের অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন সাত জন। অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২৬ জনকে।

কালীপুজোর আগে থেকেই কলকাতার আনাচে-কানাচে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। গত ২১ অক্টোবর থেকে ২৯ অক্টোবরের মধ্যে কলকাতা পুলিশ এলাকা থেকে নিষিদ্ধ বাজি-যোগে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয় প্রায় চার হাজার কেজি নিষিদ্ধ বাজি। নিষিদ্ধ বাজির পাশাপাশি মণ্ডপে মণ্ডপে মাইক এবং সাউন্ড বক্সের দিকেও নজর রেখেছিল কলকাতা পুলিশ। রবিবার পর্যন্ত কালীপুজোর মণ্ডপগুলিতে কখন কখন মাইক বা সাউন্ড বক্স ব্যবহার করা যাবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে কলকাতা পুলিশ।

কোন অঞ্চলে কোন সময়ে শব্দের সর্বোচ্চ মাত্রা কত রাখা যাবে, তা-ও স্থির করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। বাজির কারণে হাসপাতালে রোগীদের যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে রাতভর টহলও দিয়েছে পুলিশ।

ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক