হিমাচলে বন্ধ ৩৩৯টি রাস্তা, টানা বৃষ্টি জম্মুতে

0
158
ছবি সৌজন্যে : সংগৃহীত

বৃষ্টির দুর্যোগ চলছেই হিমাচল প্রদেশে। ভূমিধস-সহ বৃষ্টিজনিত কারণে পাহাড়ি এই রাজ্যে ৩৩৯টি রাস্তা বন্ধ রয়েছে। এই অবস্থায় হিমাচল প্রদেশে আগামী ২৬ অগাস্ট পর্যন্ত জারি করা হয়েছে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা।

হিমাচল প্রদেশে জরুরি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, মান্ডিতে ১৬০টি, কুল্লুতে ১০২টি, কাংড়ায় ২১টি, উনায় ১১টি, শিমলা ও সিরমাউরে ৬টি, বিলাসপুর, চাম্বা ও কিন্নৌরে দু’টি করে এবং লাহৌল ও ক্ষিতিতে একটি করে রাস্তা বন্ধ রয়েছে। হিমাচল প্রদেশজুড়ে বিদ্যুৎ পরিষেবাও বিঘ্নিত। বর্ষার মরশুম শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে ১৫২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, টানা বৃষ্টিতে জম্মুতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রবিবার সকালেও মুষলধারে বৃষ্টি হয়েছে জম্মু শহরে।

টানা ভারী বৃষ্টিপাতের ফলে জন্ম শহরের অনেকাংশে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আবার রাজস্থানের নিম কা থানায় ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তায় জল জমে গিয়েছে। রাজস্থানেও চলছে বৃষ্টির দুর্যোগ।