দেরাদুন-এ পুলিশের জালে ৩৪ নকল সাধু

0
162
ছবি সৌজন্যে : এক্স
দিনে সাধু, রাতে চোর, বেশ ভালোই চলছিল কারবার। কিন্তু ব্যবসা বেশিদিন স্থায়ী হল না ৩৪ ভেকধারী সাধুর। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে ওই ৩৪ নকল সাধু।
ঘটনাচক্রে তাদের মধ্যে ২৩ জনই ভিনরাজ্যের বাসিন্দা। জানা গিয়েছে গোপনসূত্রে খবর পেয়ে বেশ কয়েকদিন ধরেই ওই নকল সাধুদের ওপর নজর রাখছিল দেরাদুন শহরের পুলিশ। এরপর নির্দিষ্ট তথ্যপ্রমাণ জোগাড় করে পরপর পুলিশি অভিযানে গ্রেফতার করা হয়েছে ওই ৩৪ জনকে। তাদের বিরুদ্ধে প্রতারণা, চুরি সহ একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।