ঢাকাতেই খুনের পরিকল্পনা বাংলাদেশের সাংসদকে 

0
191
Plan to kill Bangladesh MP in Dhaka
Plan to kill Bangladesh MP in Dhaka

ঢাকাতেই খুন করার পরিকল্পনা করা হয়েছিল বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিমকে। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হওয়ায় কলকাতায় নিয়ে গিয়ে হত্যা করা হয় ঝিনাইদহ-৪ আসন আসনের আওয়ামী লীগের সাংসদকে।

এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মহাম্মদ হারুন অর রশীদ। অন্যদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আনোয়ারুল আজিমকে যারা হত্যা করেছে, তাদের চিহ্নিত করার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছেন। শুধু ঘোষণা করা বাকি। দুই ভারত-বাংলাদেশের গোয়েন্দারা সম্পূর্ণ একমত হতে পারলে তা ঘোষণা করা হবে। বাংলাদেশ পুলিশ, গোয়েন্দা সংস্থা, ভারতের গোয়েন্দা সংস্থা ও পুলিশ কাজ করছে। যাতে আরও কিছু তথ্য সামনে আসে। তাঁরা নিশ্চিত হয়েছেন, সাংসদ আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে মহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ঢাকার গুলশান ও ধানমন্ডির দুটি বাড়িতে ১-২ মাস ধরে আওয়ামী লীগের সাংসদ    আনোয়ারুল আজিমকে হত্যার পরিকল্পনা হয়। ঢাকায় ধরা পড়ার সম্ভাবনা থাকায় হত্যার স্থান হিসেবে বেছে নেওয়া হয় কলকাতাকে।