গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home South 24 Pgs ২টি ট্রলার সহ বাংলাদেশের ৩৫ মৎস্যজীবী আটক

    ২টি ট্রলার সহ বাংলাদেশের ৩৫ মৎস্যজীবী আটক

    0
    115
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ভারতের জলসীমায় ঢুকে মাছ ধরার অভিযোগে বাংলাদেশের দু’টি ট্রলার আটক করেছে ভারতের উপকূলরক্ষী বাহিনী। ওই দুই ট্রলারে থাকা বাংলাদেশের ৩৫ জন মৎস্যজীবীকে আটক করে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হয়েছে।

    বুধবার তাঁদের গ্রেফতার করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। উপকূলরক্ষী বাহিনীর একটি সূত্র মারফত জানা গিয়েছে, ১৬ ডিসেম্বর এফবি রূপসী সুলতানা ও এফবি সাবিনা নামের দু’টি ট্রলার ভারতের জলসীমায় ঢুকে মাছ ধরছিল। টহল দেওয়ার সময় বিষয়টি নজরে আসে উপকূলরক্ষী বাহিনীর সদস্যদের। পরে ট্রলার দু’টি আটক করে মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, তাঁরা বাংলাদেশের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা।

    তার পরেই ৩৫ জন মৎস্যজীবীকে আটক করে বুধবার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয় উপকূলরক্ষী বাহিনী। বুধবার বিকেলে ধৃত মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে আনা হয়।