
অবশেষে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগাতে বিএসএফ-কে জমি দেওয়ার ছাড়পত্র দিয়েছে রাজ্য। ৩৫৬ একর জমি বিএসএফের হাতে দ্রুত হস্তান্তরের নির্দেশ দিয়েছে নবান্ন।
এমন নির্দেশিকা পৌঁছেছে জেলাশাসকদের কাছে। গত রবিবার রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন সঙ্গে বৈঠকে জট কেটেছে বলে খবর। এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন ঠেলায় পড়েছে বলে জমি দিতে বাধ্য হচ্ছে রাজ্য। তাঁর দাবি ভারত সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করেছে।
তিনি আরও বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন গত তিন মাসে ৮ বার এব্যাপারে রাজ্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তাঁর খোঁচা কঠিন এবং কঠোর বার্তাতে জমি দিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার।
