গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk বিশ্বে ৩৭০ মিলিয়ন মেয়ে ও নারী যৌন শিকার

    বিশ্বে ৩৭০ মিলিয়ন মেয়ে ও নারী যৌন শিকার

    0
    141

    এই মুহূর্তে জীবিত মেয়ে ও মহিলাদের মধ্যে প্রতি আটজনে একজনই ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার।রাষ্ট্রসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে ৩৭০ মিলিয়ন মেয়ে ও নারী ১৮ বছর হওয়ার আগেই ধর্ষণ অথবা যৌন নিপীড়নের শিকার হয়েছেন।

     

    আন্তর্জাতিক কন্যা দিবসের আগে প্রকাশিত শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতার প্রথম বিশ্বজুড়ে এবং আঞ্চলিক রিপোর্ট এটি। এতে বিশ্বব্যাপী বিশেষ করে কিশোরী মেয়েদের ওপর যৌন সহিংসতার মাত্রা এবং এর প্রভাব প্রকাশ পেয়েছে।রিপোর্টে অনলাইনে মৌখিকভাবে যৌন হয়রানির কথাও বলা হয়েছে।দাবি করা হয়েছে বিশ্বব্যাপী যৌন সহিংসতার শিকার মেয়ে এবং মহিলাদের সংখ্যা ৬৫০ মিলিয়নে পৌঁছেছে।এ পরিস্থিতিতে রাষ্ট্রসংঘ কার্যকরভাবে এ বিষয়ে ব্যাপক প্রতিরোধ এবং সহায়তা কৌশল গ্রহনের ওপর জোর দিয়েছে।ইউনিসেফের পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, শিশুদের প্রতি যৌন সহিংসতা নৈতিক বিবেকের ওপর একটি বড় দাগ। এ ধরনের ঘটনা শিশুদের মনের মধ্যে গভীর এবং দীর্ঘস্থায়ী ট্রমা সৃষ্টি করে। শিশুরা প্রায়ই পরিচিতদের দ্বারা এমন পরিস্থিতির শিকার হয়, যাদের কাছে শিশুরা নিরাপদ থাকার কথা ছিল।ভৌগলিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সীমানা অতিক্রম করে শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা ব্যাপক আকার ধারণ করেছে বলে রাষ্ট্রসংঘের রিপোর্টে বলা হয়েছে।