ইজরায়েলি হামলায় লেবাননে গৃহহারা ৩ লক্ষ ৭০ হাজার ! 

0
74
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
হিজবুল্লার বিরুদ্ধে ইজরায়েলি সেনার ধারাবাহিক বিমান হামলা ও স্থল অভিযানের জেরে লেবাননে অন্তত ৩ লক্ষ ৭০ হাজার শিশু গৃহহারা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপুঞ্জের সদ্যপ্রকাশিত রিপোর্টে বলা হয়েছে , চলতি মার্চ মাসে ইজরায়েলের জোরালো হামলায় অন্তত ১২১ শিশু নিহত এবং ৩৯৯ শিশু আহত হয়েছে। ঘরছাড়া অন্তত ৩ লক্ষ ৭০ হাজার শিশু। নাগরিকদের মৌলিক চাহিদাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংঘাতের কারণে শিশুমনের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সহ ৩০ টি দেশ।
পাশাপাশি, আমেরিকা এবং ইজরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ভুল করে নয় , পরিকল্পনা করেই গত ২৮ শে ফেব্রুয়ারি মিনাবের স্কুলে হামলা চালানো হয়েছিল। যে হামলায় শিক্ষক এবং পড়ুয়াসহ ১৭৫ জনের মৃত্যু হয়। এটি কোনও ভুল নয়। পুরোপুরি পরিকল্পনা করেই হামলা করা হয়েছে । এটি যুদ্ধ। এটি অপরাধ। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ।